শিরোনাম
Passenger Voice | ১২:২৯ পিএম, ২০২২-১২-৩০
ঢাকা-মাওয়া মহাসড়কে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. অনিক (১৭) ও মোঃ শাওন (১৮) নামের দুই কিশোর নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দূর্ঘটনাটি ঘটে। গুরতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে রাত ২ টায় একে একে দুইজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।
নিহত অনিকের বড় ভাই মো. ইয়াছিন জানান, রাত আনুমানিক সাড়ে বারো টার দিকে ঢাকা মাওয়া সড়কের কেরানীগঞ্জ কারাগারের সামনের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করেন। পরে আমরা খবর পেয়ে তাদেরকে সেখান থেকে ঢামেক হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
তিনি আরো জানান, নিহত অনিক মুগদার মানিকনগরের মো. ইদ্রিস মিয়ার ছেলে। নিহত দুইজন একে অপরের বন্ধু ছিলেন। অনিক সাইনবোর্ড লাগানোর কাজ করতেন। নিহত শাওন কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মনোহরগ সাইফুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি মুগদার মানিকনগর এলাকায় থাকতেন।
ইয়াছিন জানান, শাওনের সঙ্গে মাওয়া বেড়াতে গিয়েছিল অনিক। সেখান থেকে বাসায় ফেরার পথে দূর্ঘটনার শিকার হয় তারা।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত