শিরোনাম
Mokhtar Hossain | ০৫:৪০ পিএম, ২০১৯-১০-৩১
সিয়াম ও পরীবিজয়ের মাসের প্রথম সপ্তাহে আসছে সিয়াম আহমেদ ও পরীমনি অভিনীত চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। আগামী ৬ ডিসেম্বর এটি বড় পর্দায় আসছে বলে নিশ্চিত করেছেন এর নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি জানালেন, ডিসেম্বরেই এটি পর্দায় আনার পরিকল্পনা ছিল। সে হিসেবেই এটি আসছে।
চয়নিকা চৌধুরী বলেন, ‘শুরুতে আমাদের পরিকল্পনা ছিল ১৩ ডিসেম্বর মুক্তি দেওয়ার। কিন্তু সে তারিখটি এগিয়ে আনতে হয়েছে। আমরা ঠিক করেছি ৬ ডিসেম্বর পর্দায় আসবে ছবিটি।’ তিনি আরও জানান, ছবির শুটিং শেষ। ডাবিংও অল্প কিছু অংশ বাকি আছে। এগুলো হয়ে গেলে নভেম্বরের মাঝামাঝি ছবিটি সেন্সর সার্টিফিকেশনের জন্য দেওয়া হবে।
চলতি বছরের ৩ এপ্রিল রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘বিশ্বসুন্দরী’র মহরত অনুষ্ঠিত হয়। এরপর ১৮ জুন থেকে ফরিদপুরে সিনেমাটির শুটিং শুরু হয়। শেষ শুটিং হয়েছে বান্দরবানে।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’র কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। সিয়াম-পরী ছাড়া এতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, আনন্দ খালেদ, মনিরা মিঠু, সীমান্ত প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত