শিরোনাম
Passenger Voice | ১১:৩৫ এএম, ২০২২-১২-২৮
কুয়াশা কেটে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার পর যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
এর আগে, একই নদিন ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে কয়েকটি কাউন্টারে টোল আদায় বন্ধ রাখায় স্বাবাভিক গতিতে যানবাহন চলাচল করতে পারেনি। এতে করে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে ৯ কিলোমিটার এলাকায় যানবাহন চলাচল করতে পারেনি।
বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্র জানায়, ভোর রাত থেকে কুয়াশার পরিমাণ বেড়ে যায়। যা দৃষ্টিসীমার ৪০ মিটারের কম হওয়ায় সেতুতে দুর্ঘটনা এড়াতে টোল প্লাজার কয়েকটি কাউন্টারে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানচলাচল স্বাভাবিক হয়।
ওসি শফিকুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে সেতুর কয়েকটি কাউন্টারে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। সকাল ৮ টার পর স্বাবাভিভাবে টোল আদায় শুরু হয়। এর পরই যানজট কমতে শুরু করে। সকাল সাড়ে ১০ টার দিকে এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত