শিরোনাম
Passenger Voice | ১১:৩৭ এএম, ২০২২-১২-২৭
দিনাজপুরের হিলিতে মফিজার রহমান রংপুরা ( ৬০) নামের এক অটো রিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মফিজার রহমান রংপুরা হাকিমপুর উপজেলার মুহাড়া পাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।
সোমবার রাত ১২ টায় কয়েকজন দৃর্বৃত্ত হিলি থেকে হাকিমপুর উপজেলার মনসাপুর থেকে অটোটি ভাড়া নেয়। এরপর অটোটি হিলি ঘোড়াঘাট সড়কের জামতুলী মিশনের নিকট পোঁছালে অটোচালককে ছুরিকাঘাতে হত্যা করে অটো নিয়ে পালানো চেষ্টা করে দৃর্বৃত্তরা। পালানোর সময় পথচারীরা ধাওয়া করলে দুর্বৃত্তরা অটো ফেলে পালিয়ে যায়। অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
এই ঘটনায় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া বলেন, সোমবার রাতে হিলি থেকে দুইজন যাত্রী নিয়ে মনসাপুরের দিকে রওনা দেন চালক মফিজার রহমান। পরে তারা পৌরসভার জামতুলী মিশন এলাকায় পৌঁছালে অটোতে থাকা দুইজন যাত্রী চালককে ছুরিকাঘাত করে অটো নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় অটোটি জব্দ করা গেলেও এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, ৯৯৯ ফোন পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং ছুরিকাঘাত অবস্থায় চালক মফিজার রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত