শিরোনাম
Passenger Voice | ১২:৫৪ পিএম, ২০২২-১২-২৫
ওয়ান ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ইসলামি ব্যাংকিং ডিভিশনে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : এসপিও-এভিপি। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ, আরবি, আল ফিকাহ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকনোমিকস বিষয়ে মাস্টার্স পাস করতে হবে।
তবে একাডেমিক বিষয়ে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না।
পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে কোনো ইসলামিক ব্যাংকিং সংগঠন, কোরআন, হাদিস ফিকাহ ও ইসলামিক ইকোনমিকস/ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা ৩০ বছর। বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় সাবলীল হতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী ও সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা থাকতে হবে।
কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এমএস অফিস, এমএস এক্সেল বিষয়ে জানাশোনা থাকতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। ইতিবাচক মানসিকতা অধিকারী হতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। তবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ১০ জানুয়ারি, ২০২৩
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত