ফারদিনের মৃত্যুর ময়নাতদন্ত প্রতিবেদন শিগগিরই

Passenger Voice    |    ০৩:৫৯ পিএম, ২০২২-১২-২৩


ফারদিনের মৃত্যুর ময়নাতদন্ত প্রতিবেদন শিগগিরই

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের ময়নাতদন্ত প্রতিবেদন শিগগিরই পুলিশের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হবে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়নাতদন্তকারী চিকিৎসক বলছেন, এই শিক্ষার্থীর ভিসেরা প্রতিবেদনে মাদক সেবনের অস্তিত্ব মেলেনি। পাশাপাশি বিষপান বা অন্য কোনো ধরনের কেমিক্যালের উপস্থিতিও পাওয়া যায়নি।

তবে মৃত্যুর আগে হার্ট অ্যাটাক করেছিলেন, এমন তথ্য উঠে এসেছে ময়নাতদন্তের প্রতিবেদনে।

 

প্যা.ভ/ত