শিরোনাম
Passenger Voice | ০১:৩৭ পিএম, ২০২২-১২-২৩
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেন থেকে নামার পরপরই ছিনতাইকারীর ছুরিকাঘাতে নাঈম ইসলাম (২২) নামের এক যাত্রী নিহত হয়েছেন। নিহত নাঈম নওগাঁ জেলা সদরের মঙ্গলপুর পশ্চিম পাড়ার মো. আমজাদের ছেলে। তিনি কী কারণে আশুগঞ্জ এসেছিলেন সেটি জানা যায়নি।
এ সময় আরো এক যাত্রী আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। রেলওয়ে পুলিশ নাঈমের লাশ উদ্ধার করেছে।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত নাঈম যে বগি থেকে নেমেছিলেন সেটি ঝোপঝাড়ের কাছে দাঁড়ায়। যে কারণে সেখানে বেশ অন্ধকার ছিল।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক হাতেম আলী ভূইয়া জানান, চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন দীর্ঘ বিলম্বে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে আসে। ট্রেনের পেছনের অংশ ছিল প্ল্যাটফর্মের বাইরে ঝোপঝাড়ের দিকে। পোছন দিকের দুই বগি থেকে দুই যুবক নামলে তাদের ছিনতাইকারীরা ছুরি ধরে। এ সময় ছুরিকাঘাত করলে এক যুবক তার সঙ্গে থাকা সব কিছু ছিনতাইকারীদের দিয়ে দেন। অপর যুবক নাঈম ইসলাম অপারগতা জানালে ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। তার লাশ জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত