শিরোনাম
Passenger Voice | ১১:৪০ এএম, ২০২২-১২-২৩
বিনা টিকেটে ভ্রমণের দায়ে টাঙ্গাইলে ২৪০ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ টিকেটের টাকা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ট্রেনে বিনা টিকেটে যাত্রী, হকার, ভিক্ষুক ও হিজরা প্রতিরোধ কল্পে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে দিনভর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পাকশির বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন।
এ সময় আরএনবি কমান্ডেন্টসহ বঙ্গবন্ধু সেতু স্টেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে ২৪০ জন যাত্রীর কাছ থেকে ১ লাখ ১২ হাজার ৬৯০ টাকা জরিমানা আদায় করা হয়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনের প্রধান বুকিং সহকারী রেজাউল করিম বলেন, স্টেশনে অভিযানের খবর পেয়ে বিনা টিকেটের যাত্রীদের টিকেট কাটার হিড়িক পরে যায়। এতে ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের টিকেট স্বাভাবিক দিনের চেয়ে কয়েকগুণ বেশি বিক্রি হয়। ৮০-৯০টা টিকেটের চেয়ে
অভিযানের ফলে ধলেশ্বরী ট্রেনের টিকেট বিক্রি হয়েছে ৩০০টি। তিনি আরও বলেন, স্টেশনটির সীমানা প্রাচীর না থাকায় বিনা টিকেটের যাত্রী, হকার, ভিক্ষুক, হিজরারা ট্রেনে উঠে পরিবেশ নোংরা করে। ফলে প্রয়োজনীয় লোকবল না থাকায় প্রতিরোধ করা সম্ভব হয় না।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত