ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

Passenger Voice    |    ০৪:০৯ পিএম, ২০২২-১২-২২


ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।

যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৩.০০ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ ৫.০০ থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। নির্বাচিত প্রার্থীর বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর, ২০২২।

সূত্র : বিডিজবস


প্যা/ভ/ম