শিরোনাম
Passenger Voice | ০২:৪৫ পিএম, ২০২২-১২-২১
ছাত্রলীগ নেতা সালাউদ্দিনকে অপহরণের প্রতিবাদে ও অবিলম্বে উদ্ধারের দাবিতে রাঙামাটির রাজস্থলীতে বাঙালহালিয়া সচেতন নাগরিক কমিটির ডাকা দ্বিতীয় দিনের সকাল সন্ধ্যা হরতাল চলছে।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল থেকে হরতালের সমর্থনে রাজস্থলীতে স্থানীয়দের পিকেটিং করতে দেখা গেছে।
এদিকে হরতালের কারণে রাজস্থলী-চন্দ্রঘোনা ও বান্দরবান সড়কে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে রাজস্থলী থেকে বান্দরবান- রাঙামাটি সড়কে দূরপাল্লার কোনো যানবাহনও ছাড়েনি। বন্ধ রয়েছে সব দোকানপাট।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অপহৃত সালাউদ্দিনকে উদ্ধাররের দাবিতে গত ১৮ ডিসেম্বর রাজঞ্ছলী সচেতন নাগরিক কমিটি ২০ ও ২১ ডিসেম্বর দুইদিনের হরতালের ডাক দেয়।
প্রসঙ্গত, অপহৃত সালাউদ্দিন রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রয়াত মজিবুর রহমানের চতুর্থ ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ফোরকান হোসেন মুন্নার ছোট ভাই । গত ৪ ডিসেম্বর ঘিলাছড়ি ইউনিয়নে আমতলী পাড়া নামক এলাকা থেকে সে নিখোজঁ হয়।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত