শিরোনাম
Passenger Voice | ০৪:১৪ পিএম, ২০২২-১২-২০
নতুন কোর ব্যাংকিংয়ের সফটওয়্যার স্থাপনের জন্য আগামী বুধবার (২১ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুই দিন পদ্মা ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এতে সম্মতি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২০ ডিসেম্বর) এ সম্পর্কিত সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কাজ করার জন্য পদ্মা ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম ২১ ডিসেম্বর বুধবার রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
এ সময়ে সাময়িকভাবে ব্যাংকিং কার্যক্রম বিরত রাখার বিষয়ে পদ্মা ব্যাংকের আবেদনে সম্মতি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত