শিরোনাম
Passenger Voice | ১০:৩০ এএম, ২০২২-১২-১৭
ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় চট্টগ্রাম, মোহনগঞ্জ ও ঝারিয়ার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ জিআরপি থানার ওসি মহিউদ্দিন আহম্মেদ জানান, শনিবার সকাল ৮টায় ময়মনসিংহ থেকে চট্রগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস নামে একটি মালবাহী ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ময়মনসিংহের সঙ্গে নেত্রকোনা-ভৈরব-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে কেওয়াটখালী লোকশেডো থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। তবে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ হয়ে যাবে।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত