শিরোনাম
Passenger Voice | ০৪:২০ পিএম, ২০২২-১২-১৬
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাইসাইকেল নিয়ে বাংলাদেশ ভ্রমণ ও ঢাকায় অবস্থানরত পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন নেপালে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত প্রিঞ্জ থমাস হেনরিজ।
নেপাল থেকে ভারত হয়ে শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন।
এ সময় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম। পরে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টের কার্যক্রম শেষে তিনি বাইসাইকেলে বগুড়ার উদ্দেশ্যে রওনা হোন। এরপর সেখান থেকে তিনি ঢাকায় যাবেন বলে জানা গেছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. বদিউজ্জামান বলেন, ‘নেপালে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস হেনরিজ আজ ভারত হয়ে বাংলাদেশে আসেন। তিনি ছুটি নিয়ে ব্যক্তিগত সফরে বাইসাইকেলে আমাদের দেশে এসেছেন। এটি তার কোনও সরকারি সফর নয়। তিনি হিলি ইমিগ্রেশন থেকে পাসপোর্টের কার্যক্রম শেষে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এরপর সেখান থেকে ঢাকায় যাবেন। সেখানে তার স্ত্রী থাকেন। তার সঙ্গে সময় কাটিয়ে বিমানে নেপাল ফিরবেন বলে জানতে পেরেছি।’
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত