শিরোনাম
Passenger Voice | ১০:৩৭ এএম, ২০২২-১২-১৫
ঠিক এক বছর আগে মাদককাণ্ডে নাম জড়ানোর ফলে নানা রকম আইনি জটিলতার সম্মুখীন হতে হয়েছিল আরিয়ান খানকে। সে কারণে অনেকগুলো রাত চোখের পাতা এক করতে পারেননি বাবা শাহরুখ খান ও মা গৌরী খান। জেল হেফাজত, উকিল, আদালত সব মিলিয়ে ঝড় উঠেছিল খান পরিবারে। কালের নিয়মে সব মিটে গিয়ে আবারও নতুন ভাবে জীবন শুরু করেছেন আরিয়ান।
কিছু দিন আগেই ছবির চিত্রনাট্যের কাজ শেষ করেছেন। এর মধ্যেই আরও এক নতুন যাত্রা শুরু শাহরুখ-পুত্রের। নতুন ব্যবসার ঘোষণা করে ফেললেন। শুরু করলেন নতুন মদের ব্যবসা। আরিয়ানের এই নতুন সংস্থা আপাতত শুধুই ভদকা প্রস্তুত করবে। অনেক দিন ধরেই ব্যবসার পরিকল্পনা ছিল আরিয়ানের। তবে তার এই নতুন ব্যবসার পরিকল্পনা শুনে কী প্রতিক্রিয়া দিয়েছিলেন বাবা শাহরুখ?
আরিয়ান বলেন, আমার বাড়িতে সবার স্বাধীনতা আছে। যে যার নিজের ইচ্ছামতো কাজ করতে পারে। আমার বাবা অভিনেতা, কিন্তু তার ভিএফএক্স সংস্থা আছে। আর মায়ের ঘর সাজানোর একটি ডিজাইনার ব্র্যান্ড আছে। ফলে আমার এই পরিকল্পনাতেও তাদের মত রয়েছে।
একদিকে যেমন আরিয়ান যেমন মন দিয়েছেন ব্যবসায়, অন্য দিকে শাহরুখ-কন্যা সুহানা খানও ব্যস্ত তার অভিনয়ের কাজে। বাবার মতো তার সন্তানরাও কতটা সফল হয়, সেটাই দেখার অপেক্ষায় সবাই।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত