শিরোনাম
Passenger Voice | ০৮:১৬ এএম, ২০২০-০৪-১৮
করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শনিবার থেকে ঢাকা মহানগরীতে কঠোর ভূমিকায় থাকবে পুলিশ।
শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার ধানমণ্ডির বাসায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য জানান।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দশনার প্রেক্ষিতে আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা মহানগরীর ১৩৯টি ওয়ার্ডে (ঢাকা মহানগর উত্তরে ৬৪ টি ও ঢাকা মহানগর দক্ষিণ ৭৫টি) ত্রাণ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। প্রতি ওয়ার্ড কমিটিতে পুলিশের একজন সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং সমন্বয়ের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণের বিষয়ে আলোচনা হয়।
প্রায় দেড় ঘণ্টার এই বৈঠকে আরও অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ অন্যান্য নেতারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত