মৈত্রী এক্সপ্রেস থেকে সাড়ে ৬ কেজি সোনাসহ আটক ৮

Passenger Voice    |    ০১:৪৫ পিএম, ২০২২-১২-১৪


মৈত্রী এক্সপ্রেস থেকে সাড়ে ৬ কেজি সোনাসহ আটক ৮

ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে সাড়ে ৬ কেজি সোনাসহ ৮ জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (১৪ ডিসেম্বর) শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের ৬ কেজি ৫৪৭ গ্রাম সোনা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা। এ সময় ৮ জনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্যা/ভ/ম