পুলিশ বক্সে কাভার্ড ভ্যান, প্রাণ হারালো ২ জন

Passenger Voice    |    ০১:০৬ পিএম, ২০২২-১২-১৪


পুলিশ বক্সে কাভার্ড ভ্যান, প্রাণ হারালো ২ জন

রাজধানীর ধানমন্ডি ৩২ এর মুখে এস. কে এন্টারপ্রাইজ নামের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় এক রিকশা চালকসহ এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। নজরুল ইসলাম বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্সে মিরপুরের দিক থেকে আসা একটি এস.কে এন্টারপ্রাইজ কাভার্ড ভ্যান ধাক্কা দিয়ে ফুটপথের ওপরে উঠে যায়। এতে দু'জন নিহত ও আরও দু'জন আহত হন। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কাভার্ড ভ্যান জব্দ করা হলেও চালক বা সহকারী কেউকে আটক করা সম্ভব হয়নি।

কলাবাগান থানার ওসি সাইফুল ইসলাম জানান, ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন ও আহত ২ জন। পুলিশ বক্সে তুলে দিলেও ভেতরে পুলিশ সদস্যরা ছিলেন না। চালক ও হেলপার পলাতক। খবর  পেয়ে ঘটনাস্থলে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা যোগ দেন।

প্যা/ভ/ম