শিরোনাম
Passenger Voice | ১১:৪৭ এএম, ২০২২-১২-১৩
ব্রাজিলে গাড়ি বিক্রিতে দুই অংকের প্রবৃদ্ধি অর্জন করতে যাচ্ছে হুন্দাই। ব্রাজিলিয়ান অটোমোবাইল ডিলারস অ্যাসোসিয়েশন সোমবার জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে দেশটিতে ১ লাখ ৭১ হাজার ৩১২ ইউনিট গাড়ি বিক্রি করেছে হুন্দাই মোটরস। এর মাধ্যমে ব্রাজিলের গাড়ি বাজারের ৯ দশমিক ৮ শতাংশ হিস্যা দক্ষিণ কোরিয়াভিত্তিক গাড়ি নির্মাতা কোম্পানির। শীর্ষ বিক্রেতা হিসেবে ফিয়াট, জেনারেল মোটরস (জিএম) ও ফক্সওয়াগনের পরেই রয়েছে হুন্দাই। দ্য কোরিয়ান টাইমস
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত