শিরোনাম
Passenger Voice | ১০:৩৯ এএম, ২০২২-১২-১৩
টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলগামী রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগিটি রেললাইন থেকে অপসারণ করা হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকাগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে বিভিন্ন গন্তব্যগামী ট্রেন আটকা পড়ে। শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পশ্চিম রেলওয়ের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার লিয়াকত শরীফ বলেন, উত্তরবঙ্গ থেকে চালবাহী ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনটি কালিহাতীর রাজাবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় একটি বগির চারটি চাকাসহ লাইনচ্যুত হয়। পরে সাড়ে ১০ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৯টার দিকে বগিটি উদ্ধার করা হয়।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত