ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে সচল হয়েছে ট্রেন চলাচল

Passenger Voice    |    ১২:১৬ পিএম, ২০২২-১২-১১


ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে সচল হয়েছে ট্রেন চলাচল

তিন ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ থেকে চট্টগ্রামের ট্রেন চলাচল সচল হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে, একই দিন সকাল ৮টার দিকে নগরীর বলাশপুর এলাকায় ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে লোকোসেডের উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে ট্রেনের বগি উদ্ধার করে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

 

প্যা/ভ/ম