শিরোনাম
Passenger Voice | ১০:২৮ এএম, ২০২২-১২-১১
ময়মনসিংহে চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার (১১ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের ট্রেন পরিচালক শাহদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে লোকোসেডের উদ্ধারকারী দল সোয়া ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছেন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত