শিরোনাম
Passenger Voice | ০৩:০৫ পিএম, ২০২২-১২-১০
মেট্রোরেলের অধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিট মেশিন অপারেটর পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ ডিসেম্বর।
এতে আরও বলা হয়, গত ৬ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি-৯ এর টিকিট মেশিন অপারেটর পদের প্রার্থীদের স্থগিত হওয়া লিখিত পরীক্ষা ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
রাজধানীর মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এ পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষা এমসিকিউ আকারে গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তি অনুসারে টিকিট মেশিন অপারেটর পদের বিপরীতে যেসব প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পাওয়া গেছে, তাদের বর্তমান ঠিকানায় পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি উল্লেখ করে বিশেষভাবে ডাকযোগে (আন্ডার সার্টিফিকেট অব পোস্টিং) আবার প্রবেশপত্র পাঠানো হবে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত