মির্জা ফখরুল ও আব্বাসকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

Passenger Voice    |    ১১:১৪ এএম, ২০২২-১২-০৯


মির্জা ফখরুল ও আব্বাসকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ অভিযোগ করেন।

শামসুদ্দিন দিদার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উত্তরার বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

একই সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকেও তার শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

আরো পড়ুন: ফখরুলকে নয়াপল্টন মোড় থেকে ফিরিয়ে দিলেন পুলিশ

মির্জা আব্বাসের স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, ‘কথা আছে বলে মির্জা আব্বাসকে ডিবি পুলিশ নিয়ে গেছে।’

আগামীকাল শনিবার ঢাকায় বিএনপির গণসমাবেশ করার কথা রয়েছে। বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করতে চেয়েছিল। তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। তবে সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনেই সমাবেশ করার বিষয়ে অনড় অবস্থান জানান বিএনপির নেতারা।

 

প্যা.ভ/ত