শিরোনাম
Passenger Voice | ০৩:৩০ পিএম, ২০২২-১২-০৮
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন কামরুল আহসান। আগামী ১১ ডিসেম্বর থেকে তার এ নিয়োগ কার্যকর করা হবে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব সালমা পারভীন স্বাক্ষরিত এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) হিসেবে দায়িত্বরত রয়েছেন।
এদিকে, চলতি মাসের ১১ ডিসেম্বর থেকে বর্তমান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার অবসরে যাচ্ছেন এবং ১২ ডিসেম্বর থেকে রেলের নতুন মহাপরিচালক মো. কামরুল আহসান দায়িত্ব নেবেন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত