ফখরুলকে নয়াপল্টন মোড় থেকে ফিরিয়ে দিলেন পুলিশ

Passenger Voice    |    ১২:৫১ পিএম, ২০২২-১২-০৮


ফখরুলকে নয়াপল্টন মোড় থেকে ফিরিয়ে দিলেন পুলিশ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পথে নয়াপল্টনের অবরুদ্ধ সড়কের মোড়েই মির্জা ফখরুলকে আটকে দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে তাঁর গাড়ি নাইটিংগেল মোড়ে এলে পুলিশ কর্মকর্তারা তাঁকে আটকে দেন।

এ সময় মহাসচিবের সঙ্গে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ছিলেন।  

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব সরকার জানান, ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত বিএনপি অফিসে কারো প্রবেশাধিকার নেই। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে উপস্থিত গণমাধ্যমের কর্মীদের কাছে বলেন, ‘আমি বিএনপির মহাসচিব। আমাকে আমার পার্টি অফিসে যেতে দেওয়া হলো না এবং তারা যে কথাগুলো বলছে এটা মিথ্যা। আমাদের ওখানে কোনো বিস্ফোরক ছিল না। নাথিং ওয়াজ দেয়ার। ’

 

প্যা.ভ/ত