রাস্তার পাশে মিললো বোমার ব্যাগ

Passenger Voice    |    ০৩:৩৫ পিএম, ২০২২-১২-০৫


রাস্তার পাশে মিললো বোমার ব্যাগ

ঝিনাইদহের হরিণাকুন্ডু থেকে ৫টি পেট্রোল বোমা ও ৪টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ ডিসেম্বর) রাতে হরিণাকুন্ডু পৌরসভার বেল্টু মোড় এলাকা থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, একটি শপিংব্যাগ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগর ভেতরে বোমাগুলো পায়। তারপর থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, নাশকতার জন্য কেউ এ বোমাগুলো রেখে যেতে পারে।

প্যা/ভ/ম