শিরোনাম
Passenger Voice | ১১:১০ এএম, ২০২২-১২-০১
লোকসান কমানোর জন্য রেলওয়ের আয় বৃদ্ধি ও ব্যয় কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) সংসদ ভবনে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ পরামর্শ দেওয়া হয়।
সভায় বিগত পাঁচ বছরে রেলওয়ের লোকসান, ধীরাশ্রমে আইসিডি নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা, চট্টগ্রামে রেলওয়ের জায়গায় বে-টার্মিনাল নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা ও রেলওয়ের পরিত্যক্ত লাইনের মালামালের সর্বশেষ অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এ ছাড়া রেলওয়ের ইনট্রিগেটেড টিকিটিং সিস্টেম ইন্সটল ও পরিচালনার বিষয়ে সহজ-সিনেসিস-ভিনসেন জেভির সঙ্গে স্বাক্ষরিত চুক্তির পরিপ্রেক্ষিতে কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি এবং নাটোরের নলডাঙ্গার বিভিন্ন স্থানে গেটবিহীন রেলক্রসিংয়ে গেট নির্মাণ কার্যক্রম অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।
কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, মো. শফিকুল আজম খান, মো. সাইফুজ্জামান, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ, নাছিমুল আলম চৌধুরী, নাদিরা ইয়াসমিন জলিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত