কৌশলে অটোরিকশা গায়েব, চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

Passenger Voice    |    ১১:২৮ এএম, ২০২২-১১-২৯


কৌশলে অটোরিকশা গায়েব, চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অটোরিকশা চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০  কেরানীগঞ্জ ক্যাম্প। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নয়ন (২২) ও মো. সুমন (২৯)। সোমবার (২৮ নভেম্বর) বিকালে র‌্যাবের মিডিয়া সেলে থেকে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব-১০ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পারি জানতে যে, কোন্ডা ইউনিয়নের কোন্ডা এলাকায় একটি চক্র বেশ কিছুদিন যাবৎ কৌশলে অটোরিকশা চুরি করে বিক্রি করে আসছে।

এই সংবাদের ভিত্তিত্তে সোমবার ভোর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাইকৃত অটোরিকশা ক্রয়-বিক্রয় করাকালে অটোরিকশা চোর চক্রের দুজন সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে র‌্যাব-১০ সদস্য বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

 

প্যা/ভ/ম