শিরোনাম
Passenger Voice | ১১:৩৪ এএম, ২০২২-১১-২৭
ঠাকুরগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তবে এখনো অবদি নিহতদের নাম পরিচয় জানা যায় নি।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (২৭ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত