মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষ, নিহত ৩

Passenger Voice    |    ১১:২০ এএম, ২০২২-১১-২৭


মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষ, নিহত ৩

চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) রাত ৮টায় খাগুরিয়া হানিফার বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খাগুরিয়ার আব্দুল রশিদ মিয়াজীর ছেলে শান্ত মিয়াজী (২৫), সেলিম বকাউলের ছেলে মো. রাশেদ (২৪) এবং ট্রলি গাড়ির হেলপার চান্দ্রাকান্দির আবিদ আলীর ছেলে সেলিম মিয়া (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলিগাড়িটি কালীপুর থেকে খাগুরিয়া যাচ্ছিলো এবং মোটরসাইকেলটি বেলতলি হতে কালীপুর অতিক্রমকালে হাপানিয়া ভূঁইয়া বাড়ির সম্মুখের বেড়িবাঁধের সড়কে সংঘর্ষ হয়।

মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হাসিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। আহত অবস্থায় বাইকে থাকা তানভীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্যা/ভ/ম