শিরোনাম
Passenger Voice | ১২:১০ পিএম, ২০২২-১১-২০
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বিএনপির জ্বালাও-পোড়াও নীতির কারণে মালিকরা গাড়ি চালাতে চায় না। এটা তাদেরই (চালক-মালিক) ইচ্ছে এতে সরকারের কোন ইন্ধনও নেই।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বইমেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
উদ্বোধন শেষে কে এম খালিদ এমপি বিভিন্ন বইয়ের দোকান পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মৎ জোহরা খাতুন।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরীসহ অনেকে।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত