বাচ্চুর ফ্রি সবজি বাজারে সাধারণ, নিন্ম ও মধ্যবিত্ত মানুষের ব্যাপক সাড়া

News Desk    |    ১২:১১ পিএম, ২০২০-০৪-১৫


বাচ্চুর ফ্রি সবজি বাজারে সাধারণ, নিন্ম ও মধ্যবিত্ত মানুষের ব্যাপক সাড়া

করোনা পরিস্থিতিতে সাধারন খেটে খাওয়া ও নিম্ম - মধ্যবিত্ত পরিবারের জন্যে সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চুর মানবিক উদ্যােগ " ফ্রী সবজি বাজার"ধারাবাহিক প্রতিদিনের মতো শুলকবহর ওয়ার্ড়ের নাসিরাবাদে বাজার বসেছে।

মঙ্গলবার দুপুরে নাসিরাবাদে হোটেল লডস ইন এ সামনে সারিবদ্ধভাবে ফ্রী সবজি  বাজারটি  বসানো হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক তত্বাবধানে ও ছাত্রনেতা তোছাদ্দক নুর তপু র সার্বিক পরিচালনা ফ্রী সবজি বাজারে মিষ্টি কুমড়া, টমেটো, লাউ, বেগুন, বেন্ডিসহ নানান জাতের  সবজির সমারোহ করা হয়।

সামাজিক দূরুত্ব বর্জায় রেখে এক, এক করে প্রায় পাঁচ শতাধিক পরিবার   ফ্রী সবজি বাজার থেকে বাজার করেন। প্রতিদিন সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চু র মানবিক উদ্যোগটি কোন না কোন ওয়ার্ড়ে অব্যাহত আছে। এ উদ্যােগটি সর্ম্পূন্ন মানবিক দৃষ্টিকোন থেকে সাধারন খেটে খাওয়া, অসহায় এবং নিম্ম ও মধ্যবিত্ত পরিবারে কথা চিন্তা করে পাঁচ শতাধিকও অধিক ফ্রী সবজি বাজার থেকে বাজার করতে পারে।

উক্ত বাজার পরিচালনায় দায়িত্ব পালন করেন মহানগর ছাত্রলীগের সদস্য দেলোয়ার হোসেন মিন্টু, মাহির আসিফ বাবু, শাখাওয়াত হোসেন অপু, মোঃ মনির খান, আসিফ রহমান, শাকিল খান নিশান, সাইফুল ইসলাম সাইফ, সোহেল বড়ুয়া, নূরুল আবসার রাফি, নিহাল চৌধুরী নিলয়, আলিফ শুভ, বাদশাহ চৌধুরীপ্রমুখ।