গাইবান্ধায় বাসচাপায় নানি-নাতনির মৃত্যু

Passenger Voice    |    ১০:৫০ এএম, ২০২২-১১-১৮


গাইবান্ধায় বাসচাপায় নানি-নাতনির মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলায় বাসচাপায় নানি-নাতনি নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তার নাতনি টিয়া মনি (৫)। সাবিনা বেগম স্থানীয় হোটেলে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাতনিকে নিয়ে তুলসিঘাটে আসেন সাবিনা বেগম। এ সময় ভাপা পিঠা খাওয়ার জন্য সড়কের ওপারে যাচ্ছিল টিয়া। তাকে থামাতে দৌড় দেন সাবিনা। এ সময় ঢাকা থেকে গাইবান্ধাগামী আল রিয়াদ পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানার উপ-রিদর্শক (এসআই) মাইদুল ইসলাম জানান, লাশ পরিবারের হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) মামলা হয়েছে। 


প্যা.ভ/ম