শিরোনাম
Passenger Voice | ০১:৪৫ পিএম, ২০২২-১১-১৫
নিজস্ব প্রতিবেদক ।। বান্দরবানের তুমব্রু সীমান্তে ইয়াবা কারবারীদের গুলিতে এক ডিজিএফআই কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন র্যাবের আরো এক কর্মকর্তা। বান্দরবানের তুমব্রু সীমান্তে র্যাব ও ডিজিএফআইয়ের যৌথ অভিযানকালে ইয়াবা কারবারিদের সাথে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
সোমবার (১৪ নভেম্বর) দিনগত রাত ১টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, তুমব্রু সীমান্তে র্যাব ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে। এসময় মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবানের ঘুমধুমের তুমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়।
এ সময় মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হয়েছেন। এসময় আহত হন র্যাবের একজন সদস্য। এদিকে, একই ঘটনায় রোহিঙ্গা এক নারীও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। এ ঘটনার পর হতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আলম।
পিভি/জেএম/ডেস্ক
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত