শিরোনাম
Passenger Voice | ০৫:০২ পিএম, ২০২২-১১-১২
দেশে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রি লা ফেইম (এসিএফ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি বাংলাদেশে নিউট্রিশন হেলথ অ্যান্ড সার্ভিলেন্স বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: হেড অব নিউট্রিশন হেলথ অ্যান্ড সার্ভিলেন্স
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: নিউট্রিশন বা পাবলিক হেলথে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এপিডেমিওলজিতে প্রশিক্ষণ কোর্স থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। মেডিকেল ও প্যারামেডিকেলে ডিগ্রি থাকলে ভালো। কোনো সংস্থায় অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে নিউট্রিশন ও হেলথ প্রোগ্রামে সমন্বয়ক পদে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নিউট্রিশন সার্ভে ও সার্ভিলেন্স প্রজেক্টে অভিজ্ঞতাসহ সিএমএএম প্রোগ্রামে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল ও এপিডেমিওলজিতে পারদর্শী হতে হবে। নেতৃত্বের সক্ষমতাসহ প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট/এমঅ্যান্ডই/রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। স্ট্যাটিসটিক্যাল সফটওয়্যার যেমন–ইএনএ ফর স্মার্ট, ইপিআই ইনফো ৭ ও এসপিএসএসের কাজ জানতে হবে।
কাজের ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১, ৮৭,০০০ টাকা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ১ লাখ ২০ হাজার টাকার স্বাস্থ্যসুবিধা, জীবনবিমা, ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি, মাতৃত্বকালীন তিনটি মূল বেতনের সমপরিমাণ আর্থিক সুবিধা, বছরে এক মাস সবেতন অসুস্থতাজনিত ছুটি, বিয়ে ও সন্তান জন্মের সময় ভাতা, বিয়ে ও পিতৃত্বকালীন ছুটির সুবিধা রয়েছে।
আবেদন যেভাবে করতে হবে:
আগ্রহী প্রার্থীদের এ লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময় আগামী ২৪ নভেম্বর ২০২২।
প্যা.ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত