২৬ নভেম্বর ভার্চুয়ালি বঙ্গবন্ধু ট্যানেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

Passenger Voice    |    ০১:০৩ পিএম, ২০২২-১১-১২


২৬ নভেম্বর ভার্চুয়ালি বঙ্গবন্ধু ট্যানেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ।। আগামী ২৬ নভেম্বর ভার্চুয়ালি কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম বঙ্গবন্ধু ট্যানেল প্রকল্পটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷  এর পর ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথমভাগে বঙ্গবন্ধু ট্যানেল চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১২ নভেম্বর) গণভবনে এক অনুষ্ঠানে এ তথ্য জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন আগামী ২৬ নভেম্বর ভার্চুয়াল মাধ্যমে প্রকল্পটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ 

প্রকল্প সূত্রে জানা যায়, মূল টানেলের দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার। এর মধ্যে টানেলের প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য ২ দশমিক ৪৫ কিলোমিটার। দুই সুড়ঙ্গে দুটি করে মোট চারটি লেন থাকবে। মূল টানেলের সঙ্গে পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক থাকবে। আনোয়ারা প্রান্তে রয়েছে ৭২৭ মিটার দীর্ঘ উড়ালসড়ক। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ১৮ থেকে ৩৬ মিটার গভীরতায় সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। প্রতিটি ৩৫ ফুট প্রশস্ত ও ১৬ ফুট উচ্চতার। টানেল নির্মাণে ব্যয় হচ্ছে ১০ হাজার ৩৭৪ কোটি টাকা।

এই ট্যানেলটি চালু হলে দৈনিক ১৭ হাজার ২৬০ এবং বছরে ৭৬ লাখ যানবাহন চলাচল করতে পারবে। টানেল ঘিরে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার জেলার যোগাযোগব্যবস্থার আমুল পরিবর্তন আনা হচ্ছে। এরই মধ্যে নতুন শিল্প-কারখানা গড়ে তোলার উদ্যোগও  শুরু হয়েছে।

পিভি/জেএম/ডেস্ক