ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Passenger Voice    |    ১১:৪২ এএম, ২০২২-১১-১২


ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১২ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

জানা গেছে, ২৪ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর, আশুলিয়া, বাইপাইল এবং ইপিজেডকে যুক্ত করবে।

প্রকল্পটি নির্মাণে খরচ হবে ১৬ হাজার ৯০০ কোটি টাকা। চীনের সহায়তায় প্রকল্পটি পরিচালিত হবে।

 

প্যা.ভ/ত