শিরোনাম
Passenger Voice | ০২:৪৯ পিএম, ২০২২-১১-১১
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পিকনিকের বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে আট জন।
শুক্রবার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর হাজী রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সাখাওয়াত ছিদ্দিক (৩৫) ও অভিজিৎ (৩৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের পিকনিকের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দেয়। বাস উল্টে চাপা পড়ে দুই যাত্রী মারা যান। আহত যাত্রীদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান বলেন, ‘একটি পিকনিকের বাস কক্সবাজারে যাচ্ছিল। পথে গাছের সঙ্গে বাস ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত