তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

Passenger Voice    |    ১০:১৮ এএম, ২০২২-১১-১০


তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

সড়ক দুর্ঘটনায় ফেনীতে চার, নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুজনসহ মোট আটজন নিহত হয়েছেন। 

ফেনী: ফেনীতে বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক পূর্ণচন্দ্র মৃত্সুদ্দি এ তথ্য নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজার উপজেলার লেঙ্গুরদীর এলাকায় কাভার্ড ভ্যান, লেগুনা ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে নরসিংদী-মদনপুর সড়কে। নিহতরা হলেন লেগুনার চালক রতন মিয়া (৪৫) ও অটোরিকশার চালক অজ্ঞাতপরিচয় (৩৮)। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার।

ময়মনসিংহ: জেলার ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। গতকাল সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চর হোসেনপুর গ্রামের শহিদুল্লার ছেলে ইলিয়াস সানি ইউসুফ (৩০) ও একই গ্রামের জাবেদুল ইসলামের ছেলে আলমগীর (২৫)। এদের মধ্যে ইউসুফ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

 

 

প্যা.ভ/ম