সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলকে সমান সুযোগ নিশ্চিতের তাগিদ যুক্তরাষ্ট্রের

Passenger Voice    |    ১১:৪৮ পিএম, ২০২২-১১-০৭


আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলকে সমান সুযোগ নিশ্চিতের তাগিদ যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক ।। বাংলাদেশে অবাধ-সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকা সফররত মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার বলেছেন বাংলাদেশে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন চায় তাঁর দেশ। রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে আহ্বান জানান তিনি। এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন। বাংলাদেশে অবাধ-সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সহযোগিতা দেবে বলেও জানান আফরিন আক্তার।

বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়েছে, আফরিন আক্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে অবাধ সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরির আহ্বান জানান।  দুই দিনের সফরে নভেম্বর রাতে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।

মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সোমবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে রাজধানীর একটি হোটেলে প্রাতরাশ বৈঠক করেন। বৈঠক শেষে মাসুদ বিন মোমেন জানান, তাঁরা দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। ওই বৈঠকের পর আফরিন আক্তার বলেন, রাজনৈতিক দলের নেতা, কূটনীতিকসবার সঙ্গে আলোচনায় অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন।

পিভি/জেএম/ডেস্ক