শিরোনাম
Passenger Voice | ১০:০২ এএম, ২০২২-১১-০৬
গাজীপুরের টঙ্গী থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের দুটি লেন রোববার (৬ নভেম্বর) সকালে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
শনিবার (৫ নভেম্বর) গণমাধ্যমকে সেতু বিভাগ জানায়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাস্তবায়নাধীন বিআরটি প্রকল্পের টঙ্গী ফ্লাইওভারের হাউজ বিল্ডিং-টঙ্গী ফায়ার সার্ভিস অংশে ঢাকামুখী ২টি লেন খুলে দেওয়ার কথা আছে।
বিআরটিএ প্রকল্পের তথ্যমতে, ২০ দশমিক ৫০ কিলোমিটার সড়কের মধ্যে উত্তরা থেকে টঙ্গীর চেরাগআলী পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার এলিভেটেড বিআরটি লেন এবং বাকি ১৬ কিলোমিটার থাকবে সমতলে। এই প্রকল্পের জন্য নির্মাণ করা হচ্ছে ৬টি ফ্লাইওভার। এর মধ্যে টঙ্গী থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত ফ্লাইওভারটির দুটি লেন যানবাহন চলাচলের জন্য খুলে দিচ্ছে কর্তৃপক্ষ। এতে দুই কিলোমিটারের বেশি সড়কে ঢাকামুখী যানবাহন অনেকটা নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম বলেন, সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ টঙ্গী ফ্লাইওভারের হাউজ বিল্ডিং-টঙ্গী ফায়ার সার্ভিস অংশে ঢাকামুখী ২টি লেন আগামীকাল সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যান চলাচলের জন্য উন্মুক্ত করবেন। তারপর ফ্লাইওভারের ফায়ার সার্ভিস প্রান্ত থেকে যান চলাচল শুরু হবে। এতে টঙ্গী আব্দুল্লাহপুর অংশের যানজট কমে আসবে। এখন যেহেতু বৃষ্টি কমে এসেছে তাই দুর্ভোগ অনেকটা সমাধান হবে।
প্যা.ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত