শিরোনাম
News Desk | ০৪:২৫ পিএম, ২০২০-০৪-১২
এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদারকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। রোববার দুপুরে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্য-নির্বাহী পরিষদের সদস্য সাকিলুর রহমান তালুকদার সোহাগের বিরুদ্ধে একজন সংখ্যালঘু তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই তরুণী বাদী হয়ে গত ১৮ মার্চ ঢাকার ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। বর্তমানে ওই মামলায় সাকিলুর রহমান তালুকদার সোহাগ গ্রেপ্তার হয়ে জেল হাজতে থাকায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় তাকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, সাকিলুর রহমান সোহাগ তালুকদার এক হিন্দু তরুণীকে শুধু ধর্ষণই করেননি, তার বিরুদ্ধে দলের শৃংখলাভঙ্গের আরো অভিযোগ রয়েছে। তাই তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রেও পাঠানো হয়েছে, যাতে স্থায়ীভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত