শিরোনাম
Passenger Voice | ০১:৩৫ পিএম, ২০২২-১০-৩০
নারায়ণগঞ্জের বন্দর থানার কেডলা এলাকায় ক্রেনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে চালক রাসেল (২৮) ও হেলপার ফাহিমের (২১) মৃত্যু হয়েছে। রোববার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা দিকে এ ঘটনা ঘটে।
মৃতদের সহকর্মী সুমন বলেন, ক্রেনে একটু সমস্যা ছিল। পরে সেটি ঠিক করার জন্য তারা ক্রেনটি উপরে উঠালে বিদ্যুতের মেইন তারের সঙ্গে জড়িয়ে যায়। এতে চালক রাসেল ও হেলপার ফাহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত রাসেলের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার কিল্লা বাজার এলাকায়। আর হেলপার ফাহিমের বাড়ি চট্টগ্রাম জেলায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
প্যা.ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত