শিরোনাম
Passenger Voice | ০৫:১০ পিএম, ২০২২-১০-২৯
ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় দিনে ঢিলেঢালাভাবে চলছে বাস ধর্মঘট। শনিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা সহ দিনাজপুর, পঞ্চগড় সৈয়দপুর ও তেঁতুলিয়া রুটে স্বাভাবিক সময়ের মতোই যাত্রীবাহী বাস চলাচল করছে। তবে ঠাকুরগাঁও-রংপুর বাস চলাচল বন্ধ রয়েছে।
সরাসরি রংপুর যেতে না পারায় অনেক যাত্রী কাউন্টারে এসেও বাসায় ফিরে যেতে দেখা গেছে। এ সময় সাধারণ যাত্রীরা অভিযোগ করে বলেন, সরাসরি রংপুরে যাওয়া যাচ্ছে না। এখান থেকে রংপুরে কোনো গাড়ি ছেড়ে যাচ্ছে না। আগের তুলনায় গাড়ির সংখ্যা অনেক কম।
তবে শুধুমাত্র সৈয়দপুরের রাবেয়া মোড় থেকে রংপুর পর্যন্ত কোনো যাত্রীবাহী বাস যাচ্ছে না। পরে সেখান থেকে আবার তিন চাকার থ্রি হুইলার নসিমন এসব করে রংপুর পর্যন্ত যেতে হচ্ছে। এতে তো মানুষের সবচেয়ে বেশি ভোগান্তি।
একদিকে সময় যাচ্ছে অন্য দিকে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। আর সময় মতো প্রয়োজনীয় কাজ শেষ করা যাচ্ছে না
এ বিষয়ে শ্রমিকরা জানান, দুদিন ধরেই ঠাকুরগাঁও বাস টার্মিনাল থেকে সব গাড়ি ছেড়ে যাচ্ছে। শুধুমাত্র রংপুরে বিএনপি গণসমাবেশের কারণে সৈয়দপুরের রাবেয়া পর্যন্ত গাড়ি গুলি যাচ্ছে। এছাড়া সব রুটে গাড়ি চলছে।
এ বিষয়ে জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, আমাদের কাছে একটা চিঠি আছে ধর্মঘট পালন করার জন্য। কিন্তু চিঠিটা দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে। আমরা অফিসিয়াল কোনো চিঠি পাইনি। ঠাকুরগাঁওয়ে কোনো ধর্মঘট পালন হচ্ছে না। সব রুটে গাড়ি চলছে।
প্যা.ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত