সারাদেশে ইজারার নামে চাঁদাবাজি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

Passenger Voice    |    ০৩:৫৭ পিএম, ২০২২-১০-২৯


সারাদেশে ইজারার নামে চাঁদাবাজি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

সারাদেশে ইজারার নামে চাঁদাবাজি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন পণ্যবাহী চালক-শ্রমিক-মালিকরা। শনিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ট্রাক-কাভার্ডভ্যান চালক ও মালিকদের যৌথ সভায় এ দাবি জানানো হয়।

এসময় দেশের বিভিন্ন জেলা থেকে আসা পণ্য পরিবহন মালিকরা বলেন, দেশের যেকোনো সংকটে যাত্রীবাহী পরিবহন বন্ধ থাকলেও পণ্যবাহী পরিবহন সচল থাকে। কিন্তু দেশব্যাপী পণ্যবাহী পরিবহনে টোল আদায়ের নামে নৈরাজ্য তৈরি হয়েছে।

তারা বলেন, এই নৈরাজ্যের ফলে পণ্য পরিবহন মালিকরা ব্যবসা চালাতে পারছে না। তাই ইজারা আদায়ের জন্য জেলাভিত্তিক ইজারা আদায়ের স্থান নির্ধারণেরও দাবি জানান তারা।


প্যা.ভ/ম