শিরোনাম
Akter Hossain.mirsarai correspondent | ১০:৪৪ এএম, ২০২২-১০-২৬
আকতার হোসেনঃ মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ী জাফর আলম (৪০) মৃত্যুবরন করেছেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মসজিদ রোড়ের আলম ফ্যাশন এর স্বত্বাধিকারী জাফর আলম গত ১৭ অক্টোবর বারইয়ারহাট খাঁন সিটি সেন্টারের সামনে মোটরসাইকেল দু-র্ঘটনায় গু-রুতর আ-হত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ব্যবসায়ী জাফর আলম ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্যম আজমনগর গ্রামের গনি সওদাগর বাড়ির মৃত কামাল মোস্তফা প্রকাশ কামাল সওদাগরের পুত্র এবং ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক।
নিহত জাফর আলমের বড় ভাই নুরুন নবী জানান, গত ১৭ অক্টোবর (সোমবার) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে খাঁন সিটি সেন্টারের সামনে নোয়াখালী থেকে চট্টগ্রাম গামী বাঁধন পরিবহনের একটি বাস পার্কিং করার সময় পিছন থেকে আমার ভাইয়ের মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে আমার ভাই আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কমফোর্ট হাসপাতালে ভর্তি করার পর সেখানে অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন পরে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে সে মৃত্যুবরন করে। মঙ্গলবার মাগরিবের সময় তার মরদেহ বাড়িতে আনা হয়েছে। আমরা চার ভাই দুই বোনের মধ্যে জাফর চতুর্থ।
বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী দুঃখ প্রকাশ করে বলেন, ব্যবসায়ী জাফর আলম খুব ধার্মিক, শান্ত ও কোমল প্রকৃতির একজন মানুষ ছিলেন। গত ১৭ অক্টোবর দোকান বন্ধ করে আমার কাছ থেকে বিদায় নেওয়ার আধঘন্টা পরে তার আহত হওয়ার খবর পেয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে দেখে আসি।
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, বারইয়ারহাট খাঁন সিটি সেন্টারে দুর্ঘটনা কবলিত বাঁধন পরিবহনের বাস ও মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে এবং এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
মঙ্গলবার এশার নামাজের পর মধ্যম আজমনগর গাউছিয়া ঈদগাহ মাঠে ব্যবসায়ী জাফর আলমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এতে বারইয়ারহাট পৌরসভার ব্যবসায়ীরা সহ সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন। জাফর আলমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত