শিরোনাম
Passenger Voice | ০৭:৪৭ পিএম, ২০১৯-১০-২৯
মডেল-অভিনেত্রী জয়া আহসান তার গ্ল্যামার আর অভিনয় দক্ষতায় দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রী ওপার বাংলাতেও প্রশংসিত ও পুরস্কৃত হয়েছেন।
জয়া অভিনীত ‘খাচা’ সিনেমা ২০১১-১২ সালে সরকারি অনুদান পায়। এর ছয় বছর পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। এবার আট বছর পর কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
সাফটা চুক্তির ভিত্তিতে কলকাতায় মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত এ সিনেমা। ১৯৪৭ সালে ভারত ভাগের ওপর ভিত্তি করে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক রচিত ‘একই নামের গল্প’ অবলম্বনে নির্মিত হয়েছে এ চলচ্চিত্র। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন আজাদ আবুল কালাম। পরিচালনা করেছেন আকরাম খান। জয়া আহসান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিমসহ অনেকে।
এদিকে বাংলাদেশে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ভারতীয় সিনেমা ‘কণ্ঠ’। এটি পরিবেশন করছেন ইমপ্রেস টেলিফিল্ম লি.। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত এ সিনেমা গত মে মাসে ভারতে মুক্তি পায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত