শিরোনাম
Passenger Voice | ১১:০৫ এএম, ২০২২-১০-১৭
চট্টগ্রাম সিটি করপোরেশনকে নগরের বিভিন্ন সড়ক কাটার চার্জ বাবদ ৫ কোটি টাকা দিয়েছে ওয়াসা।
রোববার (১৬ অক্টোবর) টাইগার পাসে মেয়রের দফতরে মেয়র রেজাউল করিম চৌধুরী হাতে চেক তুলে দেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ।
এ সময় প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, শাহেদ ইকবাল বাবু, আবুল হাসনাত মো. বেলাল, পুলক খাস্তগীর, মো. সফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক কারিগরি ত্রুটি ও পরীক্ষা নিরীক্ষার পর আগামী বছরের প্রথম থেকে চট্টগ্রাম নগরে পানি সরবরাহে কোনো সমস্যা হবে না বলে জানান।
প্যা.ভ/তা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত