বিআরটিএ কর্মচারী সমিতির সভাপতি আশিকুর, সম্পাদক তানজির

Passenger Voice    |    ১০:৩৫ পিএম, ২০২২-১০-১৪


বিআরটিএ কর্মচারী সমিতির সভাপতি আশিকুর, সম্পাদক তানজির

নিজস্ব প্রতিবেদকঃ উৎসবমুখর পরিবেশে আজ ১৪ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বিআরটিএ কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে মো. আশিকুর রহমান সভাপতি ও তানজির হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়েছে । বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে এ ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন বিআরটিএর উপপরিচালক সুব্রত কুমার দেবনাথ।

যদিও ১১টি পদের চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। বাকি ৭টি পদে ভোটযুদ্ধে লড়ছেন ১৮ জন প্রার্থী।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার বিআরটিএর উপপরিচালক সুব্রত কুমার দেবনাথ ও চার নির্বাচন কমিশনার বিজয়ীদের নাম প্রকাশ করা হয় ।

নির্বাচিত প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে সালমিন আলম ও আমিনুল ইসলাম মোল্লা, দপ্তর সম্পাদক পদে আল আমিন, ধর্ম ও ক্রীড়া সম্পাদক পদে মো. মারনুজ রহমান, মহিলা সম্পাদক পদে মাকসুদা সুলতানা। এর আগে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম হাওলাদার, অর্থ সম্পাদক পদে আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক পদে মো. মেহেদী ইকবাল পাটোয়ারী এবং প্রচার সম্পাদক পদে ইব্রাহীম খলিল রেজা।

আজ দুপুরে বিআরটিএ প্রধান কার্যালয়ে ভোট কেন্দ্র ঘুরে দেখেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। 

এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন তিনজন। তারা হলেন বাস প্রতীকে মো. আশিকুর রহমান, বই প্রতীকে মুহাম্মদ শফিকুল ইসলাম ও ছাতা প্রতীকে মো. আব্দুল গফফার।

সহসভাপতির দুটি পদে লড়ছেন পাঁচজন। আমিনুল ইসলাম মোল্লা, মো. রুস্তম আলী, মো. শফিকুল ইসলাম, সালমিন আলম, মো. মামুনুর রশীদ।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন মাহফুজুর রহমান, শেখ জাকের উল্লাহ চৌধুরী, তানজির হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. মিন্টু শেখ, আল আমিন, আবু সাঈদ, ধর্ম ও ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন শুভ্র ব্রক্ষ, মো. মারনুজ রহমান এবং মহিলা সম্পাদক পদে লড়ছেন, মাকসুদা সুলতানা ও সানজিদা খানম।