শিরোনাম
Passenger Voice | ০১:৪৮ পিএম, ২০২২-১০-১৪
পদ্মা সেতুর পর দেশের প্রথম ছয় লেনের মধুমতী সেতু উদ্বোধন হলেও যাতায়াতে প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত যশোর অঞ্চলের মানুষ। নতুন এ রুটে বাস সার্ভিস চালু না হওয়ায় দূরত্ব ও ভাড়া কমার কোনো সুফল পাচ্ছেন না যাত্রীরা। অবশ্য বাস মালিকরা বলছেন, রুট পারমিটের পাশাপাশি নড়াইল সড়কটি প্রশস্ত করা হলে সব সুবিধা পাবেন।
পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়কপথে আমূল পরিবর্তন এসেছে। আর দূরত্ব কমে নড়াইলের মধুমতী নদীর ওপর নির্মিত দেশের প্রথম ছয় লেন সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে। কিন্তু এ রুটে পূর্ণাঙ্গ বাস সার্ভিস চালু না হওয়ায় সুফল পাচ্ছেন না বাসযাত্রীরা। এখনও পাটুরিয়া হয়ে ফেরি পারাপার এবং ফরিদপুর দিয়ে পদ্মা সেতু পার হচ্ছে দূরপাল্লার বাস।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, দু-একটি কোম্পানির বাস চলাচল করছে এ রুটে। তবে তাদের ভাড়া আগের নিয়মেই নেয়া হচ্ছে।
তাই পদ্মা ও কালনা সেতুর পুরো সুবিধা পেতে এ রুটে দূরপাল্লার আধুনিক বাস চলাচল বাড়ানোর দাবি যাত্রীদের।
এ বিষয়ে যশোর আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া বলেন, রুট পারমিট দেয়ার পাশাপাশি নড়াইল সড়কটি প্রশস্ত করা হলে এই রুটে বাসের সংখ্যা বাড়বে।
যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের তথ্যমতে, প্রতিদিন যশোর-ঢাকা রুটে ৩০টি কোম্পানির আড়াই শতাধিক যাত্রীবাহী বাস চলাচল করে।
প্যা.ভ/তা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত